দাগনভূঞায় শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলায় হাজী হাবিব উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১২ সেপ্টেম্বর শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়। উপজেলার দক্ষিণ নেয়াজপুর উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়রা লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবুল বাশার, বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ ও মাতুভূঞা ইউপি চেয়ারম্যান মো. ইসহাক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাবিব উল্ল্যাহ বৃত্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহদাত হোসেন। সভাপতি ছিলেন আবুল কালাম। তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উপজেলার ২০০ শিক্ষার্থীর মাঝে বৃত্তির টাকা ও সনদ প্রদান করা হয়। ২০১৪ সালের ডিসেম্বরে প্রতিযোগিতামূলক এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।