দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। ৪ ডিসেম্বর স্থানীয় জায়লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন এ ঘোষণা দেন।
এতে সভাপতিত্ব করেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবদুল মোতালেব। দাগনভূঞা পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক সারেয়ার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির।