দাগনভূঞায় আনোয়ারা বেগম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞায় আনোয়ারা বেগম স্মৃতি রৌপ্য কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভূঞা স্মৃতি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার আলামপুরে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনালে রানার্সআপ হয় সিলোনীয়া ক্রিকেট একাদশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।
সমাজসেবী আশরাফুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক দিদার হোসাইন, শাফায়াত হোসেন প্রমুখ। আলামপুর তরুণ সমাজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন ভূঞা স্মৃতি ক্রিকেট একাদশের মো. রাজু ও সামছুদ্দিন। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।