দাগনভূঞায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
ফেনীর দাগনভূঞার হাজি হাবিব উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি উপজেলা
সদরের আতাতুর্ক উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল বাশার।
উপজেলার দক্ষিণ নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে ¡অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর ও যুবলীগের ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন। বক্তব্য দেন রামনগর ইউনিয়ন পরিষG'i (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন, দাগনভূঞা সদর ইউপিi চেয়ারম্যান বেলায়েত হোসেন, এয়াকুবপুর ইউwci চেয়ারম্যান আবুল ফোরকান, মাতুভূঞা ইউপিi চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, বিদ্যোৎসাহী আমির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১২০ জনকে মেধাবৃত্তি ও ৭৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়।