ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর আদর্শ ইউনিয়ন মেধা বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে ২১ জানুয়ারি কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে স্থানীয় গজারিয়া আদর্শ একাডেমি বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শরিয়ত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ মজুমদার।
পূর্ব চন্দ্রপুর আদর্শ ইউনিয়ন মেধাবৃত্তি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মাসুদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নুর নবী, দাগনভূঞা পৌরসভার কাউন্সিলর শাহনাজ বেগম, নারীনেত্রী রাবেয়া আক্তার। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, স্কুল ব্যাগ, নগদ টাকাসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।