দাগনভূঞায় মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাবেশে মিড ডে মিল চালুরও ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোতালেব আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মোতালেব ও আবুল কাশেম। বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিহির রঞ্জন ভৌমিক।
বক্তারা সন্তানের প্রতি মায়েদের আরও বেশি মনোযোগী ও যত্নবান হওয়ার আহ্বান জানান।