দাগনভূঞায় সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা
সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত রোববার সকালে অনুষ্ঠিত হয়। দাগনভূঞার বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন। প্রধান বক্তা ছিলেন পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।
সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, সংগঠনের পরিচালক আবুল বাশার, নয়নপুর আইডিয়াল ফুড অ্যান্ড ডেইরি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন, চন্দ্রদ্বীপ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম, পূর্বচন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের অভিভাবক সদস্য বেলাল হোসেন, বৈরাগীর বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র ভৌমিক প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার লাভ করে। বিজ্ঞপ্তি।