দাঙ্গা পুলিশ ও ব্যাটসম্যানের তুলনা
দাঙ্গা পুলিশ ও ব্যাটসম্যানদের কাজের মধ্যে কোনো মিল না থাকলেও এদের ব্যবহূত সরঞ্জামাদির মধ্যে কিন্তু অনেক মিল রয়েছে। নিচে একটি ছকের মাধ্যমে এদের ব্যবহূত জিনিসগুলোর তুলনা করা হলো। তুলনাগুলো করেছেন জাহিদ হাসানহেলমেটদাঙ্গা পুলিশদাঙ্গাকারীদের ইট-পাটকেলের আঘাত থেকে মাথাকে বাঁচাতে এটি ব্যবহূত হয়। এর সামনের অংশে শক্ত এবং স্বচ্ছ প্লাস্টিক আছে, যা ওঠা-নামা করা যায়।ব্যাটসম্যানতীব্র গতিতে ছুটে আসা বল থেকে মাথাকে বাঁচাতে ব্যবহূত হয়। এর সামনের অংশে গ্রিল দেওয়া থাকে। চোখের দিকের অল্প কিছু অংশ অবশ্য ফাঁকা থাকে।কাষ্ঠল তক্তাদাঙ্গা পুলিশসাধারণত লাঠি বা ডান্ডা নামে অভিহিত করা হয়। এটি সরু, লম্বা সিলিন্ডারের মতো দেখতে, যা দিয়ে কাউকে আঘাত করলে সেটিকে ‘লাঠিচার্জ’ নামে অভিহিত করা হয়।ব্যাটসম্যানহাতলের কিছু অংশ সরু সিলিন্ডারের মতো হলেও বাকি অংশ প্রশস্ত ও মোটা। বোলারের হাত থেকে ছুটে আসা বলকে পিটিয়ে তুলাধুনা করার ক্ষেত্রে এর জুড়ি নেই ।গ্লাভসদাঙ্গা পুলিশনাইব্যাটসম্যানআছে। এগুলো দেখলে প্রথমেই ‘আঙুল ফুলে কলাগাছ’ প্রবাদটির কথা মনে আসে। দুই হাতে দুটি গ্লাভস পরতে হয়, যা ব্যাটসম্যানের হাত দুটিকে ইনজুরির হাত থেকে রক্ষা করার চেষ্টা করে থাকে।ঢালদাঙ্গা পুলিশইট-পাটকেল ও অন্যান্য আঘাত থেকে নিজেদের বাঁচাতে দাঙ্গা পুলিশ এটি ব্যবহার করে থাকে।ব্যাটসম্যাননাইবুলেটপ্রুফ জ্যাকেটদাঙ্গা পুলিশবুলেট প্রতিরোধী জ্যাকেট, যা ইট-পাটকেলের আঘাত থেকে দাঙ্গা পুলিশকে নিরাপদ রাখে।ব্যাটসম্যাননাইগার্ডদাঙ্গা পুলিশনাইব্যাটসম্যানআছে। খেলার মাঠে এটিই ব্যাটসম্যানদের সবচেয়ে আপন বন্ধু, যা ভেতরে পরিধান করতে হয়।প্যাডদাঙ্গা পুলিশএগুলো দাঙ্গা পুলিশের দুই পায়ে আঁটসাঁট করে বাঁধা থাকে। যেকোনো প্রকার আঘাত থেকে পা-গুলোকে হেফাজত করাই এদের লক্ষ্য।ব্যাটসম্যানশক্ত ফোমের তৈরি এবং কিছুটা চওড়া। এদের কাজ ব্যাটসম্যানদের পা দুটিকে নিরাপদ রাখা এবং মাঝেমধ্যে তাদের এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করানো।জুতোদাঙ্গা পুলিশকালো রঙের শক্ত বুট, যা দিয়ে মনের শান্তি মিটিয়ে দাঙ্গাকারীদের লাথি দেওয়া যায়।ব্যাটসম্যানবিশেষ ধরনের কেডস। এগুলোর নিচে কিছু শক্ত কাঁটা থাকে, যা মাঠে দৌড়ানোর জন্য বিশেষভাবে উপযোগী।