দাম ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের বাসায় কিছুদিন আগে ১০-১২ বছরের একটি ছেলে কাজ করত, নাম রোমান। সে ছিল একটু হাবাগোবা টাইপের। আমাদের বাসার পাশেই একটা বাজারে বসত। একদিন মা ওকে বাজারে পাঠান। তো সেদিন রোমান ১৪ টাকা কেজি দরে আলু নিয়ে আসে। কিন্তু মা জানত যে আলুর দাম ১২ টাকা হয়েছে। মা ওকে তখন বলল, পরের দিন বুঝে-শুনে সঠিক দাম অর্থাৎ ১২ টাকা দিয়েই আনবি। এক দিন পর রোমান বাজারে যায়। সেদিন আলু নিয়ে বাসায় এসে সে খুব খুশি। আম্মুকে খুব গর্ব নিয়ে বলল—‘খালা, আজকে আলুর দাম ১০ টাকা কেজি চাইছিল, আমি কইছি যে ১২ টাকা ছাড়া নিমু না। এরপর দোকানিরে আপনের কথামতো ১২ টাকা দিয়া আসছি।’ এ কথা শুনে আমরা হাসব না কী করব তা বুঝতে পারিনি। আদিবা শায়রাহলিক্রস স্কুল।