দাম্পত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টক-ঝাল-মিষ্টির অদ্ভুত এক সমন্বয়ের নাম দাম্পত্য! এখানে জায়া ও পতিরা কখনো কখনো একে অপরের সুখ-দুঃখের সঙ্গী, আবার কখনো বা ঘোরতর শত্রুই যেন! তাই রসিক লোকদের কাছে কৌতুকের অজস্র উপাদান এই সম্পর্ক ঘিরে। দাম্পত্য নিয়ে তেমনই কিছু কৌতুক শুনুন এবার। ডাক্তার ও রোগীর মধ্যে কথা হচ্ছে—রোগী: আচ্ছা ডাক্তার সাহেব, দীর্ঘজীবন লাভের কোনো উপায় আছে?ডাক্তার: বিয়ে করে ফেলুন।রোগী: এতে দীর্ঘজীবন লাভ হবে?ডাক্তার: না। তবে আপনার দীর্ঘজীবন লাভের ইচ্ছাটা মরে যাবে।স্বামী-স্ত্রীর ঝগড়ার পর স্বামী বাসা থেকে চলে গেছেন। তাঁদের মধ্যে মুঠোফোনে কথা হচ্ছে—স্বামী: আজ রাতের খাবার কী?স্ত্রী: বিষ আছে বিষ!স্বামী: ঠিক আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার ফিরতে আরও দেরি হবে।বিবাহবার্ষিকী নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—স্ত্রী: তোমার কি মনে আছে, কাল আমাদের ১৩তম বিবাহবার্ষিকী?স্বামী: হুমম, তো কী হয়েছে?স্ত্রী: এই দিনটি কী করে পালন করব বলো তো?স্বামী: তুমি কী করবে জানি না, তবে আমি সকালে ঘুম থেকে উঠে দুই মিনিট নীরবতা পালন করব।স্বামী-স্ত্রীর মধ্যে কথোপকথন—স্বামী: পাশের ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসো তো?স্ত্রী: ওরা আমাদের চিনি দেবে না।স্বামী: ওরা তো খুব কঞ্জুস!স্ত্রী: ওদের কিপ্টেমির কথা আর বোলো না।স্বামী: তাহলে আর কী করা; আমাদের আলমারি থেকেই চিনি বের করে চা করে নিয়ে এসো যাও।দুই বিবাহিত বন্ধু বিল্টু আর দুবলোর মধ্যে কথা হচ্ছে—বিল্টু: আচ্ছা দুবলো! বল তো, সিনেমার জীবন আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য কী?দুবলো: এইটা বুঝলি না! সিনেমায় অনেক ঝক্কিঝামেলা পেরোনোর পর বিয়ে করতে হয়। আর বাস্তব জীবনে বিয়ের পর অনেক ঝক্কিঝামেলা শুরু হয়।বসে বসে পতিপ্রবরের মাছি মারা দেখে স্ত্রী তাকে জিজ্ঞেস করছে—স্ত্রী: কী করছ তুমি?স্বামী: দেখছ না, মাছি মারছি।স্ত্রী: তা কয়টা হলো?স্বামী: তিনটা পুরুষ আর দুইটা স্ত্রী মাছি মারলাম।স্ত্রী: কী করে পুরুষ-স্ত্রী বুঝলে?স্বামী: কারণ, দুইটা মাছি ফোনের কাছে ঘুরঘুর করছিল, আর তিনটা মাছি দূর থেকে তা দেখছিল।বাজার করার মাঝখানে স্ত্রী রাগ করে চলে গেছে। কিছুতেই তাকে আর খুঁজে পাচ্ছে না তপু। অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে তপু এক মহিলার হাত ধরে অনুনয়-বিনয় করে বলল, ‘দয়া করে কিছুক্ষণের জন্য আমার সঙ্গে একটু কথা বলবেন?’ মহিলাটি রেগে বললেন, ‘চিনি না, জানি না, আপনার সঙ্গে কথা বলব কেন?’ তপু ভদ্রভাবে মহিলাকে বলল, ‘বাজারের মধ্যে আমার স্ত্রী হারিয়ে গেছে তো!’ মহিলা এবার রেগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘আপনি তো আচ্ছা মানুষ দেখছি। আপনার স্ত্রী হারিয়েছে, তাতে আমার সঙ্গে কথা বলার কী সম্পর্ক?’ ‘না মানে, অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলতে দেখলেই আমার স্ত্রী রেগে আবারও আমার কাছে ফিরে আসবে কি না!’দুই বন্ধু রঞ্জু আর সঞ্জুর মধ্যে কথা হচ্ছে—রঞ্জু: বল তো, ঘটা করে বিয়ে আর প্রেম করে বিয়ের মধ্যে পার্থক্য কী?সঞ্জু: এটা তো খুবই সোজা।রঞ্জু: আহা বল না।সঞ্জু: শোন, পার্থক্যটা খুবই সাধারণ। প্রেম করে বিয়ে করলে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়, আর ঘটা করে বিয়েতে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়।একটি বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে বিয়ে দেখতে গেছে বিল্টু। বিয়ে দেখতে দেখতে বউয়ের দিকে তাকিয়ে বিল্টু তার মাকে জিজ্ঞেস করল, ‘আচ্ছা মা, বউ সাদা পোশাক পরে বসে আছে কেন?’ মা বিল্টুকে বললেন, ‘সাদা পোশাক হচ্ছে সুখের প্রতীক, আর আজ বউয়ের জীবনের সবচেয়ে সুখের দিন, তাই সে সাদা পোশাক পরেছে।’ একটু ভেবে বিল্টু আবারও তার মাকে জিজ্ঞেস করল, ‘হুমম বুঝলাম। কিন্তু বর কেন কালো পোশাক পরেছে?’কৌতুক: আবু হেনা