দাম্পত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(তৃতীয়কিস্তি)টক-ঝাল-মিষ্টির অদ্ভুত এক সমন্বয়ের নাম দাম্পত্য! এখানে জায়া ও পতিরা কখনো কখনো একে অপরের সুখ-দুঃখের সঙ্গী, আবার কখনো বা ঘোরতর শত্রুই যেন! তাই রসিক লোকজনের কাছে কৌতুকের অজস্র উপাদান এই সম্পর্ক ঘিরে। দাম্পত্য নিয়ে তেমনই কিছু কৌতুক শুনুন এবার।এক মার্কিন ও এক ভারতীয়র মধ্যে বিয়ে নিয়ে কথা হচ্ছে—মার্কিন: জানো, আমাদের দেশে বিয়ে ই-মেইলে হয়।ভারতীয়: বাহ্, খুব ভালো তো। কিন্তু আমাদের দেশে বিয়েটা শুধু ফিমেলের (নারী) সঙ্গেই হয়।স্বামী তাঁর স্ত্রীকে তালাক দিতে আদালতে গেছেন—স্বামী: আমি আমার স্ত্রীকে আজই তালাক দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।আইনজীবী: কেন, সমস্যা কী আপনাদের?স্বামী: আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।আইনজীবী: আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার।প্রেমিক-প্রেমিকার কথোপকথন—প্রেমিক: আমি মনে হয় তোমাকে বিয়েটা করতে পারব না।প্রেমিকা: এত দিন পর এ কথা বলছ কেন? কেন, কী হয়েছে বলো তো শুনি?প্রেমিক: না, তেমন কিছু না। আমার বাসা থেকে নিষেধ আছে।প্রেমিকা: তা তোমার বাসায় কে কে আছেন?প্রেমিক: বেশি না। আমার এক স্ত্রী আর তিন সন্তান।বিয়ের অনুষ্ঠান শেষে হাবলু যখন তার নতুন বউ নিয়ে বাসায় ফিরছিল, তখন বউয়ের বড় ভাই কাঁদতে কাঁদতে হাবলুকে বললেন, ‘ভাই, আমার বোনটার দিকে একটু খেয়াল রেখো।’ বউয়ের বড় ভাইয়ের কান্না দেখে হাবলুও কেঁদে কেঁদে বলল, ‘ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি তো আমার বড় ভাইয়ের মতো। আপনার বোন মানে আমারও বোন। ও খুব ভালোই থাকবে।’স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—স্ত্রী: আচ্ছা, যদি আমি মরে যাই তাহলে তুমি কী করবে?স্বামী: আমি পাগল হয়ে যাব।স্ত্রী: তুমি কি পরে আবার বিয়ে করবে?স্বামী: পাগল তো সবকিছুই করতে পারে, তাই না?রঞ্জু রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। কিছুদিন পর রঞ্জু একটি ছাগল নিয়ে বাসায় এল। এটা দেখে রঞ্জুর স্ত্রী বলল, ‘ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?’ রঞ্জু রেগে বলল, ‘বদমাশ বলছ কেন, দেখছ না এটা ছাগল!’ ‘আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি।’—রঞ্জুর স্ত্রীর জবাব।স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা নিয়ে কথা হচ্ছে—স্বামী: তোমাকে আমি অনেক ভালোবাসি। স্ত্রী: তাই নাকি!স্বামী: জানো, তোমার জন্য আমি পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত যেতে পারি।স্ত্রী: হুমম, কিন্তু কথা দাও, আমার জন্য হলেও তুমি সেখানে জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যাবে।কঠিন ঝগড়ার পর স্ত্রী মুখ গোমড়া করে বসে আছে দেখে বিল্টু তার স্ত্রীকে বলল, ‘মানুষ তাকেই থাপড় মারতে পারে, যাকে কিনা প্রচণ্ড ভালোবাসে।’ এ কথা শুনেই বিল্টুর স্ত্রী বিল্টুর গালে কষে দুই থাপড় মেরে বলল, ‘তুমি কি ভাবছ যে আমি তোমাকে ভালোবাসি না! দেখলে এবার, আমি তোমাকে দ্বিগুণ ভালোবাসি।’এক দম্পতি আদালতে গেছেন তালাক দিতে। কিন্তু স্ত্রী তালাক দিতে নারাজ। আদালতে বেশ কান্নাকাটি শুরু করে দিলেন তিনি। বিচারক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কাঁদছেন কেন? তালাক হলে তো আপনার স্বামী আপনাকে খোরপোষ দেবেন। তাতে তো ভালোই চলে যাওয়ার কথা।’ ভদ্রমহিলা বললেন, ‘আমাদের ৪৫ বছর বিয়ের বয়সে ১৬ জন সন্তান হয়েছে। আর নাতি-নাতনি মোট ২৩ জন।’ বিচারক বললেন, ‘তাতে সমস্যাটা কী?’ ভদ্রমহিলা বললেন, ‘কিন্তু বিয়ের সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম, তালাক হলে সব সন্তানসন্ততির দায়ভার যে আমাকেই বহন করতে হবে।’কৌতুক সংগ্রহ: আবু হেনা