টক-ঝাল-মিষ্টির অদ্ভুত এক সমন্বয়ের নাম দাম্পত্য! এখানে জায়া ও পতিরা কখনো কখনো একে অপরের সুখ-দুঃখের সঙ্গী, আবার কখনো বা ঘোরতর শত্রুই যেন! তাই রসিক লোকদের কাছে কৌতুকের অজস্র উপাদান এই সম্পর্ক ঘিরে। দাম্পত্য নিয়ে তেমনই কিছু কৌতুক শুনুন এবার। স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—স্ত্রী: শোনো, তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে ওই মেয়ে কিন্তু অতোটা ভালো নয়। স্বামী: এতে আমার সমস্যাটা কী?স্ত্রী: আরে, জেনেশুনে তোমার বন্ধু খারাপ মেয়েকে বিয়ে করবে! তুমি তাকে নিষেধ করছো না কেন?স্বামী: আমি কেন তাকে নিষেধ করবো! আমি যখন বিয়ে করি তখন তো সে আমাকে নিষেধ করে নি। ঘরের ভেতর হাবলু ও তার স্ত্রী কথা বলছে। স্ত্রী ধীরে ধীরে বলল, ‘অ্যাই শোনো, আমাদের তো কোনো ছেলেপুলে নেই। তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দেব।’ কথাটা শুনেই হাবলু ঘর থেকে বের হয়ে এক ছুট। স্ত্রী খপ করে হাবলুর হাত ধরে বলল, ‘তুমি যাচ্ছ কোথায়? আমার চিন্তাটা সম্পর্কে কিছু একটা বলে যাও।’ ‘ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো। তাই সাধু হতে যাচ্ছি।’—হাবলুর জবাব।বনের ভেতর এক বাঘের বিয়ে। সেই খুশিতে বনের সব পশুই নাচ-গান শুরু করেছে। বনের এক কোণায় একটা গাধার নাচ দেখে এক বাঁদর তাকে জিজ্ঞেস করলো, ‘আরে গাধা ভাই, তুমি অযথা নাচছো কেন?’ গাধা রেগে বলল, ‘এই বনে আজ আমার ছোট ভাইয়ের বিয়ে। আমি নাচবো না তো নাচবেটা কে, শুনি?’ বাঁদর আবারও প্রশ্ন করল, ‘বাঘ আবার কবে থেকে তোমার ভাই হলো?’ ‘আরে বাঁদর, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। বাঘের ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটবে। তাহলে সে তো আমার ভাই-ই হবে, নাকি?’—গাধার উত্তর।মোতালেব পুলিশের সঙ্গে ফোনে কথা বলছে—মোতালেব: স্যার, আমার স্ত্রী নিখোঁজ হয়ে গেছে। দয়া করে তাকে একটু খুঁজে দিন না।পুলিশ: কবে থেকে নিখোঁজ হয়েছেন তিনি?মোতালেব: মাসখানেক তো হবেই।পুলিশ: বলেন কী! তা এতোদিন আমাদের জানান নি কেন?মোতালেব: আমার যে স্ত্রী নিখোঁজ হয়েছে এই বিষয়টিই মনে ছিল না, স্যার।পুলিশ: আজ কী করে মনে হল?মোতালেব: স্যার, সকালে ঘুম থেকে উঠে আমার পড়ার মতো পরিস্কার কোনো কাপড়-চোপড় না দেখেই মনে হল, আসলেই আমার স্ত্রী নিখোঁজ!পল্টু ও তার বন্ধু বিল্টুর মধ্যে কথা হচ্ছে—পল্টু: জানিস, আমার বউ রেগে গেলে একটা সর্বনাশ কাণ্ড ঘটে যায়। ওর জন্য পাড়ায় মুখ দেখানোটাই এখন মুশকিল হয়ে গেছে।বিল্টু: কেন। ঘটনা কী বলতো শুনি?পল্টু: আর বলিস না। ও যখন রেগে যায় তখন আমার সঙ্গে তো রাগারাগি করেই তার ওপর আবার আমাদের ছেলে, এমনকি বাড়ির কুকুরটার সঙ্গেও চিৎকার চেচামেচি শুরু করে দেয়। কারো সাধ্য নেই যে, তার কথার কেউ উত্তর দেয়।বিল্টু: তা তুই রেগে গেলে কী করিস?পল্টু: ওই একই ঘটনা! আমিও দরজা, জানালা আর বারান্দার সঙ্গে চিৎকার চেচামেচি শুরু করে দিই। ওদেরও তো সাধ্য নেই আমার কথার জবাব দেবে!স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—স্ত্রী: জানো, তোমার ছেলে হাঁটতে শিখেছে!স্বামী: বলো কী! কবে থেকে হাঁটছে?স্ত্রী: এইতো আট দিন হলো।স্বামী: এই খুশির খবরটা তুমি আট দিন পর আমাকে জানালে!স্ত্রী: আগে বলবো কী করে? ও যেদিন হাঁটতে শিখেছে সেদিনই তো ও হাঁটতে হাঁটতে কোথায় যেন গিয়েছে। আজও ফেরেনি। আমি তো ওকে এতোদিন ধরে খুঁজলাম। পাচ্ছি না তো!বাবলুর বউ কাউকে কিছু না বলে দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে গেছে। দুই দিন পর বাবলুর বউ ফিরে না আসায় বাবলু এক দৌড়ে পোস্টঅফিসে গিয়ে পোস্টমাস্টারকে বলল, ‘ভাই, আমার স্ত্রী দুই দিন আগে বাড়ি থেকে চলে গেছে।’ পোস্টমাস্টার বললেন, ‘আরে ভাই এটাতো পোস্টঅফিস। আপনি থানায় গিয়ে অভিযোগ না করে এখানে এসেছেন কেন?’ ‘কী করবো স্যার, খুশিতে আজকে কোনো কিছুই মাথায় আসছে না যে!’—বাবলুর জবাব।হাবলু অফিস থেকে বাসায় ফিরেই টেলিভিশনটা ছেড়ে দিয়ে স্ত্রীকে বলল, ‘কিছু শুরু হওয়ার আগে আমাকে এক গ্লাস পানি দাও তো?’ হাবলুর স্ত্রী পানি এনে দিল। ঠিক পনের মিনিট পর হাবলু আবারো তার স্ত্রীকে বলল, ‘কিছু শুরু হওয়ার আগে আমাকে গরম গরম এক কাপ চা দাও তো?’ হাবলুর স্ত্রী একটু রেগে গিয়ে রান্নাঘর থেকে এক কাপ চা এনে দিল। চা শেষ করার কিছুক্ষণ পরেই হাবলু আবার তার স্ত্রীকে বলল, ‘শুরু হওয়ার আগে তুমি তাড়াতাড়ি আমার জন্য এক বালতি গরম পানি এনে দাও তো। কারণ, যে কোনো মুহুর্তে সেটা শুরু হয়ে যেতে পারে।’ এবারে হাবলুর স্ত্রী রেগে অগ্নিশর্মা হয়ে চিৎকার করে বলল, ‘হচ্ছেটা কী শুনি? তুমি এমন করছো কেন আমার সঙ্গে? আজই আমি বাবার বাড়ি চলে যাবো। থাকো তুমি একা।’ ‘বলছিলাম না যে কোনো মুহুর্তে শুরু হয়ে যাবে। এই বার সেটা শুরু হয়ে গেল। যাক বাবা, কাজগুলো আগেই সেরে ফেলেছিলাম।’—হাবলুর জবাব। কৌতুক সংগ্রহ: মোস্তফা কামাল