জাকাতের অর্থ সুষ্ঠু বণ্টনের মাধ্যমে সমাজের দারিদ্র্য দূর করা সম্ভব। সেই সঙ্গে জাকাত অর্থনীতিতেও গতিশীলতা তৈরি করে। সম্প্রতি রাউজান ক্লাবের আয়োজনে ‘জাকাত দারিদ্র্য বিমোচনে অর্থনৈতিক হাতিয়ার’ শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। সেমিনারের পাশাপাশি ইফতার মাহফিলও অনুষ্ঠিত হয়।
নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ–এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম গাজ্জালী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাউজান ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরী ও বিএসআরএমের কর্মকর্তা আলী মাহবুব মোহাম্মদ হোসেন। এতে অংশ নেন মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, কাজী মো. শফিউল আলম, রণজিৎ কুমার চৌধুরী, এস এম তারেক, মো. তৈয়ব চৌধুরী, মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।