দারিদ্র্য বিমোচনে জাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান ক্লাব আয়োজিত সেমিনারে বক্তব্য দেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল কাশেম
রাউজান ক্লাব আয়োজিত সেমিনারে বক্তব্য দেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল কাশেম

রাউজান ক্লাবের উদ্যোগে ৪ জুলাই দারিদ্র্য বিমোচনে জাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল কাশেম। ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসাইন আনসারী, আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক শহীদউল্লাহ চৌধুরী, দৈনিক কর্ণফুলী-এর সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য এম এ জাফর, বাংলাদেশ রেলওয়ের সাবেক উপপরিচালক শফিকুল আলম খান, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আবুল হাসান, পদ্মা অয়েল কোম্পানির কর্মকর্তা মুসলেহ্উদ্দীন মুহম্মদ বদরুল প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। বিজ্ঞপ্তি