দারিদ্র্য বিমোচনের হাতিয়ার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফেনীতে শোভাযাত্রা  প্রথম আলো
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফেনীতে শোভাযাত্রা প্রথম আলো

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামেলা ও আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষার বিকল্প নেই। দারিদ্র্য বিমোচনের হাতিয়ার শিক্ষা।
রাঙামাটি: বেসরকারি সংস্থা স্ট্র্যাটেজিক অ্যাকশন সোসাইটির (সাস) উদ্যোগে রাঙামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। শহরের আউটার স্টেডিয়ামের আশিকা মানবিক উন্নয়নকেন্দ্র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুস্তাফিজুর রহমান। বক্তব্য দেন সাসের নির্বাহী পরিচালক ললিত সি চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দীন, দৈনিক রাঙামাটি-র সম্পাদক আনোয়ার আল হক, সিএইচটিডিএফ কর্মকর্তা সুব্রত খীসা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা কর্মকর্তা শ্যামল মিত্র চাকমা। পরে সাক্ষরতা দিবস উপলক্ষে সাসের উদোগে জেলার চারটি উপজেলায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
ফেনী: সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) আয়োজনে ফেনীর শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী সামছুদ্দিন ভূঁঞা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা, শিক্ষামেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সুপ্রর ফেনী ইউনিটের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আরিফ, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আরা বেগম, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল হাসেম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁঞা। এরপর শোভাযাত্রা বের করা হয়।
টেকনাফ: উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন।
বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, মৎস্য কর্মকর্তা হুমায়ুন মোরশেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার প্রমুখ। এর আগে শোভাযাত্রা বের করা হয়।
মহেশখালী: মহেশখালী উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া একটি শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ আনোয়ারুল নাসের।