অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতা
দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে মানসম্মত শিক্ষার ওপর গুরুত্বারোপ করতে হবে

অধ্যাপক অনুপম সেন বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে হলে আমাদের মানসম্মত শিক্ষার ওপর গুরুত্বারোপ করতে হবে। এ ক্ষেত্রে কেবল কৃষি বা খনিজ সম্পদের ওপর জোর না দিয়ে যথার্থ শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। ১৮ অক্টোবর শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ‘অসাম্যের বিশ্বে সাম্যের স্বপ্ন’ শীর্ষক অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক বক্তৃতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাশেদ রউফ। বক্তব্য দেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক কবি আবুল মোমেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী। অতিথিকে শুভেচ্ছা জানান লাইব্রেরি সম্পাদক মো. শহীদুল ইসলাম। বিজ্ঞপ্তি।