দারুণ যুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর করিম সাহেব হোটেলে গেছেন ভাত খেতে! মজা করে সরষে ইলিশ দিয়ে ভাত খাবেন—এটাই তাঁর আশা। ম্যানেজারের কাছে জানতে চাইলেন, তাঁর হোটেলে সরষে ইলিশ হবে কি না? পান খাওয়া লালচে দাঁত বের করে ম্যানেজার বললেন, ‘হবে না মানে! একদম ফ্রেশ ইলিশ দিয়ে সরষে করা হয়েছে।’ করিম সাহেব যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। আজকাল তা হলে তাজা ইলিশও পাওয়া যায়! তিনি জানতে চাইলেন, কবেকার ইলিশ। ম্যানেজার আগের চেয়ে ইঞ্চি খানেক প্রশস্ত হাসি দিয়ে বললেন, ‘কবেকার ইলিশ মানে! একেবারে ফ্রেশ ইলিশ। এর চেয়ে ফ্রেশ ইলিশ তো নদীতেও পাওয়া যায় না! গত বছর ধরেছে। মাত্র এক বছর বরফে ছিল।’এক বছর ধরে যে মাছ বরফে ছিল, সেটা কী করে ফ্রেশ হয়! করিম সাহেবের কপাল কুঁচকে গেল। কিন্তু তাতে ম্যানেজারের হাসিতে ভাটা পড়ল না। একই হাসি ধরে রেখে বললেন, ইলিশ কোথায় থাকে?পানিতে?পানি কী দিয়ে তৈরি?দুই অণু হাইড্রোজেন আর এক অণু অক্সিজেন?বরফ কী দিয়ে তৈরি?দুই অণুু হাইড্রোজেন আর এক অণু অক্সিজেন!তাইলে আপনি বলেন, বরফে থাকা ইলিশ আর নদীর পানিতে থাকা ইলিশে পার্থক্যটা কোথায়? শুধু নড়াচড়া করতে পারে না, এই আর কী। সেটা তো মানুষও ঘুমালে খুব বেশি নড়াচড়া করে না। তাই বলে কি আপনি বলবেন, ঘুমালে মানুষ মরে যায়?