দারুল উলুম আলিয়া মাদ্রাসার শতবর্ষ উদ্যাপন
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান ও ইফতার মাহফিল ২৮ জুলাই বিকেল চারটায় চন্দনপুরার একটি সামাজিক কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম। সভাপতিত্ব করেন শতবর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক সাইয়্যেদ আল মামুন। প্রধান আলোচক ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও বায়তুশ শরফের পীর শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন।এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক ছাত্র অধ্যাপক সাব্বির আহমদ, মুমিনুল হক চৌধুরী, শাহজাহান চৌধুরী, জাহাঙ্গীর আলম, আহমদুল ইসলাম চৌধুরী, এ কে মাহমুদুল হক, আ ন ম সালাহ উদ্দিন আল ইমামী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এম সোহাইল। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। বিজ্ঞপ্তি।