দায়বদ্ধতা ও চর্চা সত্যিকার শিল্পী গড়ে তোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমা আবৃত্তি সংগঠন পরিচালিত ‘শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি’ শীর্ষক চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ২৭তম ব্যাচের উদ্বোধন হলো ২০ আগস্ট। নগরের জেলা শিল্পকলা একাডেমীতে প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মাহবুবুল হক। শিক্ষার্থীদের উদ্দেশে মাহবুবুল হক বলেন, ‘দায়বদ্ধতা ও চর্চা সত্যিকার শিল্পী গড়ে তোলে। তাই শিল্পীকে দায়বদ্ধতা নিয়ে শিল্পের চর্চা করতে হবে।’ তিনি বলেন, প্রকৃত সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠলেই প্রকৃত মানুষ তৈরি হওয়া সম্ভব। স্বাগত বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। অনুষ্ঠানের শুরুতে ২৬তম ব্যাচের প্রশিক্ষণার্থী মিরাজ উদ্দীন আহমেদ, মঞ্জুরুল আলম, মাহফুজ আহমেদ, সারোয়াত বিনতে আজিজ, মিজানুর রহমান, আফরিন সুলতানা জিসান, রাজীব শীল কবিতা আবৃত্তি করেন। উদ্বোধনী পর্বের পরে উচ্চারণ ও আবৃত্তিবিষয়ক প্রশিক্ষণ দেন রাশেদ হাসান। প্রধান অতিথি ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে অভিজ্ঞানপত্র বিতরণ করেন।