মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহত ছাত্রদের অকাল মৃত্যুতে সমবেদনা জানাতে চট্টগ্রাম আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদল ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শন করে। প্রতিনিধিদল শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে আইনজীবী সমিতির পক্ষ থেকে সব রকম আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেয়। সমিতির সভাপতি সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন চন্দন দাশ, হুমায়ুন আকতার, মুজিবুর রহমান, জিয়াউদ্দিন আহমদ, মো. ফয়েজ উল্লাহ, রণজি ৎ কুমার মিত্র, নুরুল ইসলাম প্রমুখ আইনজীবী।স্মরণ সভা: ফটিকছড়ির সূর্যগিরি আশ্রম কার্যালয়ে সংগঠনের সভাপতি বরুণ কুমার আচার্যের সভাপতিত্বে ১৩ জুলাই মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নিহতদের আত্মার শান্তি ও সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা টিপু বড়ুয়া, সহসভাপতি তরুণ কুমার আচার্য, প্রধান শিক্ষিকা অর্চনা আচার্য, প্রিন্স কুমার দাশ, মাইকেল দে, বিশু কুমার দে, কৃষ্ণ কুমার দে, শশী রানী মহাজন, গৌতম সেবক বড়ুয়া, ধীমান কুমার দে প্রমুখ। সভায় নিহতদের স্মরণে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি।