দি চিটাগং ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশের (সিটিবি) উদ্যোগে পরিচালিত চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষা ৬ নভেম্বর কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুধীর বিকাশ দেব, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বন্দনা দাশ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম, চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঋষিকেশ শীল প্রমুখ। মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় ৭০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।