প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি চিটাগং ট্রাস্ট বাংলাদেশের সম্মেলন ১৫ জুলাই সন্ধ্যা সাতটায় নগরের আন্দরকিল্লাস্থ ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান স্বদেশ চক্রবর্তী। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিলন কান্তি রুদ্র। এতে ২০১৬-১৮ সালের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির কর্মকর্তারা হলেন চেয়ারম্যান স্বদেশ চক্রবর্তী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মিলন কান্তি রুদ্র, ভাইস চেয়ারম্যান নারায়ণ মজুমদার, মহাসচিব অরুণ কান্তি মল্লিক, যুগ্ম মহাসচিব বিধান মিত্র, অর্থসচিব তারানাথ চক্রবর্তী, সাংগঠনিক সচিব শিপুল কুমার দে ও শিক্ষাসচিব জনার্দ্দন বণিক। বিজ্ঞপ্তি।