শিশুশিল্পী দিঘী ও তার বাবা অভিনয়শিল্পী সুব্রত চক্রবর্তী। আজ জানা যাক এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।১. যা খেতে পছন্দ করিদিঘী: ডেজার্টের মধ্যে চকলেট প্রিয়। এ ছাড়া পোলাও, চায়নিজ খাবার ভালো লাগে। বার্গার খেতেও পছন্দ করি।বাবা: দেশি ও শাকসবজি খেতে ভালো লাগে। ফাস্টফুড একদমই না।২. প্রিয় ব্যক্তি কে?দিঘী: আমার মা-ই আমার প্রিয় মানুষ। তিনি সব সময় আমার সঙ্গে থাকতেন, আমার যত্ন নিতেন। তিনি মারা যাওয়ার পর খুব মিস করি তাঁকে।বাবা: আমার বাবা বিজয় কুমার চক্রবর্তী ছিলেন আমার প্রিয় মানুষ। তিনি মারা গেছেন, এখনো তাঁর আদর্শ আমাকে অনুপ্রাণিত করে। খুব সত্ জীবনযাপন করতেন তিনি। নিজের যা আছে তার মধ্যেই ভালো থাকার চেষ্টা করতেন। প্রাচুর্যের পেছনে ছুটতেন না। আমিও এভাবেই জীবনে চলার চেষ্টা করি।৩. বিরক্ত হই যখনদিঘী: আমার ওপর কেউ রেগে গেলে বিরক্ত লাগে। কারণ, তখন আমিও রেগে যাই। আমার রাগ বেশি।বাবা: অযথা তর্ক করলে। কেউ যখন যুক্তিহীনভাবে, শুধু তর্কের খাতিরে তর্ক করে, তখন খুব বিরক্ত হই।৪. বেড়াতে যেতে ভালো লাগেদিঘী: বড় খালার বাড়িতে যেতে খুব পছন্দ করি। খালাতো ভাইবোনদের সঙ্গে অনেক মজা করি।বাবা: গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে যেতে ভালো লাগে। সেখানে আমার মা থাকেন। দিঘীকে নিয়ে যাই। পরিবারের সব আত্মীয়র সঙ্গে যাতে ওর পরিচয় হয়, সময় কাটাতে পারে, সেই চেষ্টা করি।৫. প্রিয় সিনেমাদিঘী: আমার অভিনীত ছোট্ট সংসার সিনেমাটি আমার প্রিয়। এর শুটিংয়ে আমরা অনেক মজা করেছিলাম। আর বিদেশি অনেক সিনেমাই প্রিয়। এতগুলোর তো নাম বলা যাবে না।বাবা: চন্দ্রনাথ সিনেমাটি আমার খুব প্রিয়। এটা আমার স্ত্রী দোয়েল অভিনীত প্রথম সিনেমা। ও এর জন্য অনেক প্রশংসা পেয়েছিল। এখনো সিনেমাটি দেখি। দোয়েলের স্মৃতি মনে করি এই সিনেমাটি দেখে।৬. অবসরে ভালো লাগেদিঘী: স্কুল ছুটি থাকলে খালার বাসায় যাই। বাড়িতে বন্ধুদের সঙ্গে খেলি।বাবা: ছেলেমেয়ের সঙ্গে সময় কাটাই। ওদের সঙ্গে গল্প করি, সিনেমা দেখি। অনেক সময় কাছের বন্ধুদের দাওয়াত দিই বাড়িতে।৭. যেমন গান পছন্দদিঘী: হিন্দি গানই বেশি পছন্দ, যেহেতু হিন্দি সিনেমাই বেশি দেখা হয়।বাবা: নচিকেতা ও কবীর সুমনের গান। জীবনঘনিষ্ঠ গান। যার সঙ্গে নিজের জীবনটা মেলানো যায়, সেসব শুনতে পছন্দ করি।৮. দিনের শুরুতে যে কাজটা করিদিঘী: স্কুলের জন্য তৈরি হই।বাবা: ঘুম থেকে উঠেই আমার প্রথম চিন্তা হলো, দিঘীকে স্কুলের জন্য তৈরি করতে হবে। ওর জন্য নাশতা তৈরি করি। ডিম পোচ করা, দুধ গরম করা—এসব আমি নিজেই করি। ওর টিফিন গুছিয়ে দিই।৯. প্রিয় বন্ধুদিঘী: বুশরা আমার প্রিয় বন্ধু। আমরা ক্লাস টু থেকে একসঙ্গে পড়ি।বাবা: মেয়ে দিঘীই এখন আমার প্রিয় বন্ধু। ওর কাছে সব রকম খবর পাওয়া যায়। ও বলে, বাবা তুমি এখনো এই সিনেমাটা দেখোনি, এই অভিনেতা তুমি চেনো না...এসব খবর ও আমাকে দেয়। ওর সঙ্গে যেন সব কথাই বলা যায়। সাক্ষাত্কার: রুহিনা তাসকিন