চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) বার্ষিক সাধারণ সভা ১৫ মে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সিপিজেএর ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিরও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দিদারুল আলম সভাপতি, সুভাস করণ সহসভাপতি, রাশেদ মাহমুদ সাধারণ সম্পাদক, রাজেশ চক্রবর্তী যুগ্ম সম্পাদক, উজ্জল ধর অর্থ সম্পাদক, রবি শঙ্কর সাংগঠনিক সম্পাদক, অনুরূপ টিটু প্রদর্শনী সম্পাদক, নিপুল কুমার দে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান, সাইদুল আজাদ ও মাসুম হাবিব নির্বাহী সদস্য নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন সিপিজেএর উপদেষ্টা মোহাম্মদ ফারুক। এর আগে সভায় নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সাত সদস্যের উপদেষ্টা পরিষদ ও সিপিজেএর গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সাত উপদেষ্টা সদস্যরা হলেন, দেব প্রসাদ দেব, শিশির বড়ুয়া, আলী আব্বাস, আসিফ সিরাজ, অশোক চৌধুরী, রূপম চক্রবর্তী ও মোহাম্মদ ফারুক।
সভায় বক্তব্য দেন সোহেল রানা, আলাউদ্দিন হোসেন, গোলাম মর্তুজা আলী, হেলাল সিকদার, আলতাফ মিয়া, সোহেল সরওয়ার, সৌরভ দাশ, এস এম তামান্না প্রমুখ। বিজ্ঞপ্তি।