দিন গুনে রূপচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে সময় নেই। ঘনিয়ে এসেছে উৎসবের দিনগুলো। ঘর সাজানো, পোশাক কেনা—এসব নিয়ে পরিকল্পনা চলছে। এমন হাজারো ব্যস্ততার মধ্যে নিজের জন্য খানিকটা সময় রাখতে হবে। তা না হলে উৎসবের দিনে সাজ পূর্ণতা পাবে না। কেননা চুল, ত্বক ও হাত-পা সুন্দর না দেখালে সাজ জমকালো হলেও আকর্ষণীয় দেখায় না। কিউবেলার স্বত্বাধিকারী ফারজানা আরমান বলেন, ‘উৎসবে ব্যস্ততার শেষ নেই। এর মধ্যেই নিজের যত্ন নিতে হবে। সময় না থাকলে চটজলদি একটা ফেসিয়াল ও চুলের কাট করিয়ে নিন। তা না হলে ত্বক মলিন দেখাবে। মেকআপেও সেই মলিনতা দূর করা কঠিন হয়ে পড়বে।’কবে কোনটিঈদ বা পূজার অন্তত চার দিন আগে ফেসিয়াল করতে হবে। সব সময় যে ধরনের ফেসিয়াল করেন, সেটিই করানো ভালো। তবে আগে এটি করানোর অভিজ্ঞতা না থাকলে রূপবিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। ঘরে বসে ম্যানিকিওর-পেডিকিওর করাতে পারেন তিন দিন আগেই। হাতে সময় কম থাকলে চুলে কোনো প্যাক লাগিয়ে নিন। প্যাক শুকানোর সময়টা ম্যানিকিওর-পেডিকিওর করতে পারেন। ম্যাজিক মিররের প্রধান মেকওভার আর্টিস্ট ফারজানা হালিম হাই বলেন, ‘নতুন কোনো ফেসিয়াল এ সময় করা ঠিক নয়। তাতে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। আপনার ত্বক সব সময় যে ধরনের ফেসিয়ালে অভ্যস্ত, সেটিই করান।’নতুন লুক আনতে চাইলে চুল কাটার কোনো বিকল্প নেই। পাঁচ থেকে সাত দিন আগে চুল কাটিয়ে নিন। চুলে রং করাতে চাইলে চার দিন আগে করাতে পারেন। হাইলাইটের পরিবর্তে পুরো চুলে রং করানোর চল এসেছে এখন। এ ছাড়া ওয়্যাক্স, থ্রেডিং ও ভ্রু প্লাক অন্তত তিন দিন আগে করিয়ে নিন।মুখের যত্নেমুখের ত্বকের এ সময় বাড়তি যত্ন নেওয়া দরকার। প্রতিদিন শসার রস ও মধু মুখে লাগাতে পারেন। স্ক্রাবিংয়ের জন্য ওটমিলের সঙ্গে গুঁড়া দুধ ও শসার রসের মিশ্রণ সপ্তাহে দুই দিন ব্যবহার করা যেতে পারে। সব ধরনের ত্বকের জন্য এটি উপযোগী। কমলার খোসা, মসুর ডালের পেস্ট ও ডিমের কুসুম শুষ্ক ত্বকের জন্য ভালো। ত্বক তৈলাক্ত হলে ডিমের কুসুমের পরিবর্তে সাদা অংশ ব্যবহার করবেন। এ ছাড়া তৈলাক্ত ত্বকে টক দইও কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে সতেজ লাগবে। আর সব ধরনের ত্বকে প্রতিদিন অ্যালোভেরা জেল ব্যবহার করলে কোনো ক্লান্তির ছাপ থাকবে না—ত্বকও ভালো থাকবে। মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। উৎসবের দিনগুলোয় মুখে অনেক মেকআপ করতে হয়। বাড়িতে ফিরে ভালোভাবে মেকআপ তুলে ফেলতে হবে। যদি মেকআপ ক্লেনজিং টিস্যু না থাকে, তা হলেও অসুবিধা নেই। বেবি লোশন বা জলপাই তেল তুলায় নিয়ে তা দিয়ে মেকআপ তুলে ফেলা যাবে। মৃদু ক্ষারের ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তুলায় করে টোনার লাগাতে পারেন। তবে ত্বক তৈলাক্ত হলে অ্যাসট্রিনজেন্ট লোশন মুখে ব্যবহার করুন। এরপর হালকা কোনো ময়েশ্চারাইজার বা রাতের ক্রিম লাগিয়ে ঘুমাতে যান। মেকআপ বেশি ব্যবহার করলে টোনার বা অ্যাসট্রিনজেন্ট লোশন ব্যবহার করা ভালো। তবে সব সময় ব্যবহার করা ঠিক নয়।হাত-পায়ের যত্নেরূপচর্চাকেন্দ্রে গিয়ে ম্যানিকিওর-পেডিকিওর করতে পারেন। চাইলে ঘরে বসেও করা সম্ভব। হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট হাত-পা ভিজিয়ে রাখুন। এরপর ঝামা বা ব্রাশ দিয়ে পা পরিষ্কার করতে পারেন। হাতের জন্য নরম দাঁতের ব্রাশ ব্যবহার করা যেতে পারে। বাজারে হাত-পা পরিষ্কারের জন্য আলাদা ব্রাশ কিনতে পাওয়া যায়। নখ মনের মতো করে কেটে ফাইল করে নিতে হবে। এরপর ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার। নখ আকর্ষণীয় করতে পছন্দের রঙের নেইলপলিশ দিয়ে নকশা করতে পারেন। প্যাক হিসেবে হাত, পা ও শরীরের অন্যান্য জায়গায় লেবুর রস এবং আলুর পেস্ট ব্যবহার করতে পারেন। ত্বকে রোদে পোড়া ভাব কমাতে খুব কার্যকর এটি। এ ছাড়া অ্যালোভেরা জেল সারা শরীরে ব্যবহার করা যেতে পারে। পাকা পেঁপে, পাকা কলা, মুলতানি মাটি ও চন্দনের প্যাকও সব সময়ের জন্য ভালো।চুলের যত্নেদুটি ডিম ও অ্যালোভেরা জেলের মিশ্রণ চুলে ব্যবহার করতে পারেন। এতে চুলে ঢেউ খেলানো ভাব আসবে। বাইরে থেকে এসে প্রতিদিন চুল শ্যাম্পু করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। সম্ভব হলে বিউটি পার্লারে গিয়ে চুল ধুয়ে সেট করে আনতে পারেন।বাড়তি যত্নেরূপবিশেষজ্ঞরা মনে করেন, রূপচর্চার পাশাপাশি গুরুত্ব দেওয়া উচিত খাদ্যের প্রতিও। প্রতিদিন ভালোভাবে সকালের নাশতা করতে হবে। সারা দিনে দু-তিন লিটার পানি খেতে হবে। ঘুমটাও হতে হবে পর্যাপ্ত। গোসলের সময় সুগন্ধযুক্ত তেল পানিতে মিশিয়ে নিতে পারেন। এতে সারা দিন চনমনে ভাব থাকবে শরীর ও মনে।