দিনটি মৌমাছির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই।’ না, এমন আন্তরিক আহ্বানেও দাঁড়াবার অবকাশ নেই তার। ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহের গুরুদায়িত্ব নিয়ে সব সময় ছুটে বেড়াচ্ছে সে। কর্মব্যস্ততা, নিয়মানুবর্তিতা এবং পরিশ্রমের যথার্থ উদাহরণ ছোট্ট এই পতঙ্গ। কেবল তা-ই নয়, মৌচাক নির্মাণে মৌমাছির যে শৈল্পিক মনন, বিজ্ঞানমনস্কতা ও দক্ষতার পরিচয় পাওয়া যায়, তাতে পতঙ্গটিকে উঁচু স্তরের শিল্পী বললেও কম বলা হয়। এ তো গেল মৌমাছির কথা। আর মধুর উপকারিতার কথা আলাদা করে বলার কিছু নেই নিশ্চয়ই। হরেক রোগের মহৌষধ মনে করা হয় মধুকে। তবে উদ্বেগের ব্যাপার হচ্ছে, বিশ্বজুড়ে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে মৌমাছির সংখ্যা। অতিমাত্রায় কীটনাশকের ব্যবহার, বনজঙ্গল কেটে ফেলা, পরিবেশদূষণ প্রভৃতি কারণে এই উপকারী পতঙ্গ হ্রাস পাচ্ছে।

আজ ১৫ আগস্ট, বিশ্ব মৌমাছি দিবস। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের মৌমাছি-পালকদের আবেদনের ভিত্তিতে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার কর্তৃক দিবসটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।

ডে’জ অব দ্য ইয়ার অবলম্বনে কবীর হোসাইন