দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা। ১২ মার্চ কাচালং বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে বেসরকারি সংস্থা ব্র্যাক। এতে ছয়টি বিদ্যালয় অংশ নেয়। শুরুতে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে বাঘাইহাট উচ্চবিদ্যালয় ও দক্ষিণ রুপালি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর চূড়ান্তপর্বে কাচালং বালিকা উচ্চবিদ্যালয় ও খেদারমারা উচ্চবিদ্যালয় অংশ নেয়। এতে কাচালং বালিকা উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। পরে বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন কাচালং ডিগ্রি কলেজের প্রভাষক লালন কান্তি চাকমা ও জীববিজ্ঞানের প্রদর্শক মো. আবুল ফজল। বিভিন্ন পর্বে বিচারক ছিলেন প্রভাষক দেব প্রসাদ দেওয়ান, বন্ধুসভার সভাপতি মো. মীর কামাল হোসেন, দেবব্রত দেওয়ান, গোরিকা চাকমা, আমীর হোসেন, বাবুল চন্দ্র শীল, প্রশান্ত চাকমা, পঞ্চম কর্মকার ও শান্তি বিকাশ চাকমা।ব্র্যাক কর্মকর্তা স্নেহ রঞ্জন চাকমা বলেন, ‘প্রথম বারের মতো বাঘাইছড়ির মাধ্যমিক বিদ্যালয়গুলো নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীকালে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’