দিনে কত কাপ কফি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনে কত কাপ কফি পান নিরাপদ? এমন প্রশ্ন কারও কারও মনে আসে। আবার কেউ কেউ মনে করেন, কফি কি ক্ষতিকর কিছু?
কফির উপাদান ক্যাফেইন পাওয়া যায় কফি বীজে, চকলেট তৈরির কাকাও বীজে এমনকি প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি মেলে চা পাতায়।
গবেষকেরা বলছেন, এক কাপ পরিমাণ চায়ে প্রায় ৩০ থেকে ১০০ গ্রাম ক্যাফেইন রয়েছে, যেখানে এক কাপ ইনস্ট্যান্ট কফিতে আছে ৬০ থেকে ১০০ গ্রাম এবং এসপ্রেসো কফিতে ৪০ থেকে ৯০ গ্রাম।
ক্যাফেইন স্নায়ুতন্ত্র উজ্জীবক এবং ডাইউরেটিক বা মূত্র উৎপাদন বাড়ায়। সে কারণে বেশি কফি পান করলে বারবার বাথরুমে যেতে হয় এবং এতে বয়স্ক বা অসুস্থ মানুষের পানিশূন্যতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হয়।
কিন্তু গবেষকেরা বলছেন, দিনে চার কাপের বেশি কফি পান না করা হলে এই সমস্যা হয় না। এ ছাড়া কফি পান হূৎস্পন্দন বাড়িয়ে দেয়, হাত কাঁপতে পারে কারও কারও, ঘুমের ব্যাঘাত ঘটায়। প্রতিদিন কফি পান করার কারণে এর প্রতি একধরনের নির্ভরশীলতা জন্মায়। এত সমালোচনার মুখেও কফি সারা বিশ্বে জনপ্রিয়। বিজ্ঞানীরা বলছেন, দৈনিক দুই থেকে তিন কাপ কফি পান আসলে খারাপ নয়। তাছাড়া কফিতে আছে ফ্ল্যাভনয়েড, যা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ও বিভিন্ন ক্যানসার, ডায়াবেটিস ইত্যাদির ঝুঁকি কমায়। ক্যাফেইন ব্যথা কমাতে সহায়ক, ঠান্ডা লাগলে শ্বাসনালি প্রসারিত করতে সাহায্য করে এবং ঘুম তাড়ায়, মেজাজ ভালো রাখে। তাই কফিকে যতটা খারাপ ভাবা হয়, এটি তত খারাপ নয়।
এবিসি হেলথ।