দিনে ছয় হাজার কদমে সুস্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীর সুস্থ রাখতে দ্রুত, না ধীরগতিতে হাঁটবেন—এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তবে এবার গবেষকেরা বলছেন, প্রতিদিন প্রায় ছয় হাজার বা তার চেয়ে বেশি সংখ্যক কদমে হাঁটায় মধ্যবয়সী নারীদের স্বাস্থ্য ভালো থাকে। দ্রুত বা ধীরে হাঁটা খুব গুরুত্বপূর্ণ নয়, আবার সিঁড়ি দিয়ে কিংবা সাধারণ চলাফেরার মাধ্যমেও তা হতে পারে।নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটির জার্নালে এ মাসেই প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণা নিবন্ধটি। গবেষকেরা বলছেন, মধ্যবয়সে এই শারীরিক পরিশ্রমে ডায়াবেটিস ও বিপাকীয় রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। যদিও অন্য গবেষণায় নিয়মতান্ত্রিক ব্যায়ামকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হূদেরাগ নিয়ন্ত্রণে রাখার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে সাম্প্রতিক এই গবেষণায় বলা হয়েছে, দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যে ব্যায়াম হয় তাতেও নারীদের স্বাস্থ্য ভালো থাকে।গবেষকেরা ব্রাজিলের ৪৫ থেকে ৭২ বছর বয়সী ২৯২ জন নারীর ওপর এই গবেষণা চালিয়েছেন। কদম গণনাযন্ত্রের মাধ্যমে তাঁদের প্রত্যেকেরই প্রতিদিনের হাঁটা নথিভুক্ত করেন বিজ্ঞানীরা। এ সময় তাঁদের কোলেস্টেরল, রক্তের শর্করা পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষায় দেখা গেছে, যাঁরা প্রতিদিন ছয় হাজার বা তারও বেশি কদম ফেলে হেঁটেছেন তাঁদেরক্ষেত্রে কোলেস্টেরল, শর্করা ইত্যাদি নিয়ন্ত্রণে রয়েছে। তাঁদের ক্ষেত্রে ডায়াবেটিস ও অন্যান্য বিপাকীয় ক্ষতিকর নির্দেশকও কম দেখা গেছে। তবে অন্যদের ক্ষেত্রে এসব রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি ছিল বলে গবেষণায় বলা হয়েছে। বিবিসি।