দিনে দুই কাপ দুধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব শিশু স্কুলে যাওয়া এখনো শুরু করেনি, তাদের জন্য দিনে দুই কাপ দুধ পান করা ভালো। যুক্তরাষ্ট্রে প্রায় নয় হাজার শিশুর ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিশেষজ্ঞ মার্ক ডিবয়ের ও তাঁর সহযোগীরা। তাঁরা বলেন, দিনে তিন কাপ বা আরও বেশি দুধ পান করলে শিশুদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেমন: উচ্চতা বৃদ্ধির হার কমে যাওয়া ও স্থূলতা। তাই শারীরিক ভারসাম্য সূচক (বিএমআই) ঠিক রাখার জন্যই শিশুদের মাত্রাতিরিক্ত দুধ পান করানো ঠিক নয়। তবে এই গবেষণা কেবল পর্যবেক্ষণের ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। তাই এটির ওপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। রয়টার্স।