দিনে নিজের ও রাতে স্ত্রীর জন্য ভোট প্রার্থনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী সাধারণ সদস্যপদে নির্বাচন করছেন আর স্ত্রী সংরক্ষিত নারী আসনে। নিষ্ঠাবান স্বামী কেবল নিজের জয়ের কথাই ভাবছেন না। দিনের বেলায় ভোট চাইছেন নিজের জন্য আর রাতে স্ত্রীর জন্য।ঘটনাটি ঘটেছে পটিয়ায়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জঙ্গলখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জাফর আহম্মদ সাধারণ সদস্যপদে নির্বাচন করছেন। তাঁর স্ত্রী ফেরদৌস বেগম একই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাফর আহম্মদ বলেন, ‘স্ত্রী বায়না ধরেছেন তিনিও নির্বাচন করবেন। আমি এলাকার জনগণের সেবা করে আসছি। আমার স্ত্রীও জনগণের সেবা করার ইচ্ছে প্রকাশ করায় তাঁকে উৎসাহিত করেছি।’ তিনি আরও বলেন, ‘দিনের বেলায় আমার জন্য এবং বিকেল থেকে রাত পর্যন্ত স্ত্রীর জন্য তাঁকে সঙ্গে নিয়ে প্রচারণা চালাচ্ছি।’