দিপালীর প্রিয় কেয়ামত থেকে কেয়ামত, মায়ের ছুটির ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দিপালী মডেল ও অভিনেত্রী। মা হাসিনা বেগম গৃহিণী। আজ থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
মায়ের সঙ্গে দিপালী। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে দিপালী। ছবি: খালেদ সরকার

১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?
দিপালী: সালোয়ার-কামিজ। মাঝেমধ্যে পশ্চিমা পোশাকও পরতে ভালো লাগে।
মা: শাড়ি। বিশেষ করে রাজশাহীর সিল্ক ও টাঙ্গাইলের সুতির শাড়ি।
২. প্রিয় খাবার?
দিপালী: মায়ের হাতের মুরগির রোস্ট খুব পছন্দ। ভাত, ডিম ভাজি, ডাল ও আলুভর্তা খেতে ভালো লাগে।
মা: ভাত, মাছ ও ডাল আমার পছন্দের খাবার।
৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছা করে...
দিপালী: কেয়ামত থেকে কেয়ামত, এই ঘর এই সংসার, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ও পিকে।
মা: ছুটির ঘণ্টা, নীল আকাশের নিচে ও জীবন থেকে নেয়া।
৪. প্রিয় অভিনয়শিল্পী?
দিপালী: হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মৌসুমী ও শাকিব খানের অভিনয় ভালো লাগে।
মা: রাজ্জাক, আলমগীর, শাবানা, ববিতা ও সুচরিতা।
৫. কোথায় ঘুরতে যেতে ভালো লাগে?
দিপালী: কক্সবাজার ও সিলেটের জাফলং। দেশের বাইরে ভারতের দার্জিলিং।
মা: আমার বাবা-মায়ের বাড়ি মাগুরা জেলার আঠারোকাদা গ্রামে যেতে ভালো লাগে।
৬. প্রিয় রং?
দিপালী: সাদা ও গোলাপি।
মা: নীল ও সাদা।
৭. পরস্পরের কোন বিষয়টি পছন্দ ও অপছন্দ?
দিপালী: বাসার সবার প্রতি যত্নশীল। বিশেষ করে আমার কাজ নিয়ে ভাবেন মা। বিষয়গুলো আমার পছন্দ। রাগারাগি কম করেন। তবে একবার যদি বেশি রেগে যান তাহলে তাঁকে থামানো মুশকিল হয়ে যায়।

মা: পরিবারের প্রতি খুব যত্নশীল। ওর এ বিষয়টি আমার ভালো লাগে। সব সময়ই শব্দ করে কথা বলে। আমার অপছন্দ এটি।

সাক্ষাৎকার: শফিক আল মামুন