দিলটা কেবল পাকিস্তানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জানি জানি ঠিকই জানি
একাত্তরের হিস্ট্রিখানি!
পাকিস্তানও দুষ্টু দেশ এক
তোমার এমন কথাও মানি!
কিন্তু এসব ব্যাড পলিটিক্স
খেলার মাঝে নাই বা টানি!
বাই দ্য ওয়ে, আফ্রিদিটা
এত্ত ক্যানো কিউট, ফানি!
(এদের যতই শোনান বাণী
লাভ তাতে নাই একটুখানি!
এদের সবই বাংলাদেশি
দিলটা কেবল পাকিস্তানি!)