দিয়াকুল সানোয়ারা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৫ মে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। আরও বক্তব্য দেন দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আলী জিন্নাহ, আবদুল শুক্কুর, বশির উদ্দীন, লেয়াকত আলী ও মুক্তিযোদ্ধা আবদুল মজিদ।প্রধান অতিথি বলেন, সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে মায়েদের ভূমিকা অপরিসীম। বর্তমান সরকার শিক্ষার সার্বিক মানোন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে এর সুফল গ্রামের শিক্ষার্থীরাও ভোগ করছে।