খাগড়াছড়ির দীঘিনালার একমাত্র উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান দীঘিনালা ডিগ্রি কলেজে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়েছে ৫ মে। খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা ভবনটি উদ্বোধন করেন। পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ উপলক্ষে কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দীঘিনালা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা। প্রধান অতিথি ছিলেন কুজেন্দ্রলাল ত্রিপুরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নবকমল চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, মডেল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন চাকমা প্রমুখ।
—দীঘিনালা প্রতিনিধি