দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ৩ ফেব্রুয়ারি সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ধর্মবীর চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক রিপন চাকমা, শিক্ষক অনুপ কুমার দাশ, আলাউদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, উচ্চবিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বাংলাদেশসহ বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা ও ইন্টারনেটের আওতায় আনা হচ্ছে।