দীঘিনালাবাসীর আট দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আট দফা দাবি জানিয়েছে উপজেলাবাসী। ২০ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের বৈঠকে লিখিতভাবে এ দাবি জানানো হয়। বৈঠকে উপস্থিত নেতা-কর্মীরা জানান, প্রধানমন্ত্রী এসব দাবি বিবেচনা করবেন আশ্বস্ত করেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম বলেন, ‘উপজেলাবাসীর পক্ষ থেকে আটটি দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছি। আশা করছি তিনি দীঘিনালার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেবেন।’ আট দফা দাবি: দীঘিনালাকে পৌরসভায় উন্নীতকরণ, ৫০ শয্যার আধুুনিক হাসপাতাল নির্মাণ, দীঘিনালা কলেজ সরকারীকরণ, পর্যটন সম্ভাবনাময় স্থানে বিশ্রামাগার ও মিলনায়তন নির্মাণ, একটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা, একটি ছোট স্টেডিয়াম নির্মাণ এবং থানা পুলিশের জন্য একটি নতুন গাড়ির ব্যবস্থা করা।