দীঘিনালায় আদিবাসী দিবস উপলক্ষে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিবাসী দিবস উপলক্ষে দীঘিনালায় বের করা হয় শোভাযাত্রা l প্রথম আলো
আদিবাসী দিবস উপলক্ষে দীঘিনালায় বের করা হয় শোভাযাত্রা l প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এম এন লারমা পক্ষ। ৯ আগস্ট সকালে সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হলে এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার আদিবাসী লোকজন। উপজেলার লারমা স্কয়ার থেকে শুরু হওয়া শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আদিবাসী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসএস এম এন লারমা পক্ষের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক মৃণাল কান্তি ত্রিপুরা। অন্যােন্যর মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, চাকমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমা, শিক্ষক নলেন্দ্র লাল ত্রিপুরা, জেএসএস নেতা প্রীতি খীসা, যুব সমিতির সভাপতি সমীর চাকমা, ৩১ নম্বর বোয়ালখালী মৌজাপ্রধান ত্রিদীব রায় পোমাং, সুব্রত কারবারি, পিসিপির কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক জ্ঞান চাকমা, পিসিপির উপজেলা সভাপতি রাজ্যময় চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, আদিবাসীরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় নিয়ে বাঁচতে চায় না। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ারও দাবি জানান তাঁরা।