দীঘিনালায় ঢেউটিন ও চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপজেলার সাতজন দুস্থ ব্যক্তির মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
দীঘিনালা উপজেলা পরিষদে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ঢেউটিন ও চেক বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারফ হোসেন জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক দুস্থ ব্যক্তিকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকা করে অর্থসাহায্য দেওয়া হয়েছে।