দীঘিনালায় তথ্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন নিয়ে প্রচারাভিযানের অংশ হিসেবে দীঘিনালায় আলোচন সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে খাগড়াছড়ি জেলা তথ্য ও যোগাযোগ কার্যালয়। ১৮ ফেব্রুয়ারি উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমা, জেলা তথ্য কর্মকর্তা মিলন চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, উপজেলা মৎস কর্মকর্তা অবর্ণা চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপেন্দু চাকমা প্রমুখ।