দীঘিনালায় তামাক চুল্লির বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার অবৈধ তামকচুল্লির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে দীঘিনালা উপজেলা পরিষদও তামাকের বিকল্প হিসেবে ফুল চাষের সম্ভাব্যতাও যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে।
উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে গড়ে ওঠা বেশ কয়েকটি তামাক চুল্লির কারণে প্রতি বছর তামাক মৌসুমে পরিবেশ দূষিত হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে দুই বছরে তামাক চুল্লিগুলোর বিরুদ্ধে কোনো অভিযান পরিচালিত হয়নি। সর্বশেষ ২০১৪ সালে দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিমের নেতৃত্বে পাঁচটি তামাক চুল্লির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সামনে শুরু হচ্ছে তামাকের মৌসুমে প্রায় সবগুলো চুল্লিতেই পুড়বে তামাক। সে কারণে ওই সময় বায়ু দূষণের মাত্রা কমাতে সক্রিয় হয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে কৃষিবিষয়ক একটি সভায় তামাক চাষ ও তামাক চুল্লি নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয়, শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির, মসজিদের আশপাশে ও জনবহুল এলাকায় তামাক চুল্লি থাকলে সেগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্য এর আগে গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় তামাক চাষের বিকল্প হিসেবে ফুল চাষের সম্ভাব্যতা খতিয়ে দেখতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে এক লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়।
এদিকে, দীঘিনালার এক হাজার ২৪০ একর তামাকের জমিতে ফি বছর ছয় শয়েরও বেশি তামাক চুল্লি গড়ে ওঠে জানান দীঘিনালার কৃষি কর্মকর্তারা। এ সব তামাক চুল্লির মধ্যে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির, মসজিদ ও লোকালয়ের পাশে সে বিষয়ে তথ্য সংগ্রহ চলছে বলে জানান দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরী।