দীঘিনালায় দুই দিনব্যাপী ইন্টারনেট মেলা
খাগড়াছড়ির দীঘিনালায় শেষ হয়েছে দুই দিনব্যাপী ইন্টারনেট মেলা। ১০ সেপ্টেম্বর ইন্টারনেট মেলা উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল আলম। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন চাকমা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মাঈন উদ্দিন ভূঁইয়া প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দীঘিনালা কলেজের প্রভাষক সুগত চাকমা।
ইন্টারনেট মেলার সমন্বয়কারী মাঈন উদ্দিন ভূঁইয়া জানান, দুই দিনব্যাপী ইন্টারনেট মেলায় পাঁচটি ইউনিয়নের ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র, উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ ১০টি স্টল স্থান পায়। স্টলগুলোতে শিক্ষার্থীদের ইন্টারনেট সম্পর্কে ধারণা দেওয়া হয়।