দীঘিনালায় নিরাপদ সড়ক বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকদের নিয়ে সবার জন্য নিরাপদ সড়ক বিষয়ে উদ্বুদ্ধকরণ ও ট্রাফিক আইন বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ১০ সেপ্টেম্বর দীঘিনালা সেনা চিরন্তন আটাশের আয়োজনে কল্পরঞ্জনের টিলার হেডম্যান অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তব্য দেন, সেনা চিরন্তন আটাশের উপ-অধিনায়ক মেজর ইমতিয়াজ, ক্যাপ্টেন ফারাবী, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, জেএসএস (এমএন লারমা) পক্ষের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা, বোয়ালখালী নতুন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে গেছে। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে দুর্ঘটনায় পড়ার আশঙ্কা থাকে। এ জন্য ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি চালকদের হেলমেট পরার ওপরও জোর দেন তাঁরা। কর্মশালা শেষে ছয়জন মোটরসাইকেলের চালককে হেলমেট দেওয়া হয়।