দীঘিনালায় মঞ্চস্থ হলো মুক্তির সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালার ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনে ঢেউ তুলেছে মুক্তির সংগ্রাম নাটকটি। বহুদিন পর উপজেলার বাসিন্দারা জমজমাট একটি নাটক উপহার পেল। উপজেলার উত্তর পুকুরঘাট এলাকায় বানছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ নভেম্বর মানবেন্দ্র নারায়ণ লারমার ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটকটি মঞ্চস্থ হয়। আদিবাসী নাট্যকর্মীদের এই নাটক রাত ১০টায় শুরু হয়ে চলে সারা রাত। প্রায় কয়েক হাজার দর্শক উপভোগ করেছে নাটকটি। বিনয়কৃষ্ণ মুখোপধ্যায়ের লেখা এই নাটকে সম্রাট অশোকের বৌদ্ধধর্ম গ্রহণের বিষয়টি উঠে এসেছে।
কলিঙ্গ যুদ্ধে হাজার হাজার নর-নারীর মৃত্যু দেখে অহিংসাকে ধর্ম হিসেবে প্রচারের সিদ্ধান্ত নেন সম্রাট অশোক। এমন কাহিিন নিয়ে গড়ে ওঠে সম্রাট নাটকটি।
নাটক দেখতে আসা মিতা চাকমা (১৭) বলেন, ‘গ্রাম থেকে উপজেলা সদর—কোথাও বিনোদনের ব্যবস্থা নেই। অনেক বছর আগে গ্রামে নাটক মঞ্চস্থ হতো, এখন আর হয় না। মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটক মঞ্চস্থ হচ্ছে শুনে আমরা অনেক দূর থেকে নাটক দেখতে ছুটে এসেছি।’