দীঘিনালায় শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ই-তথ্য সেবাকেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া ৮০ জন শিক্ষার্থীকে সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৩ জুলাই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় ইউপির চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ, ই-তথ্য সেবাকেন্দ্রের উদ্যোক্তা উলাঅং রাখাইন, শিক্ষার্থী রফিকুল ইসলাম, জহুরা আক্তার, বৈশাখী চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব এখন হাতের মুঠোয়। শিক্ষা, ব্যবসা, চাকরি—সবকিছুতেই এখন কম্পিউটার গুরুত্বপূর্ণ। —দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি