দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সততাই সবচেয়ে ভালো নীতি’ এ স্লোগান সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে ১৯ অক্টোবর অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ জসিম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
বক্তারা প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাল্যবিবাহ, ইভ টিজিং, দুর্নীতি, মাদক ও পরিবেশ বিষয়ে কথা বলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিবাহ, যৌতুক ও মাদক নিয়ে ইউএনও এবং অন্যান্য অতিথির সঙ্গে খোলাখুলি কথা বলে। পরে বিদ্যালয়ের ৭১৭ জন শিক্ষার্থীর হাতে দুদকের পক্ষ থেকে শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।