দীঘিনালায় সেলাই যন্ত্র পেলেন দুস্থ নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীঘিনালার বোয়ালখাল​ী ইউনিয়নের দুস্থ নারীদের মধ্যে সেলাই যন্ত্র বিতরণ করা হয়
দীঘিনালার বোয়ালখাল​ী ইউনিয়নের দুস্থ নারীদের মধ্যে সেলাই যন্ত্র বিতরণ করা হয়

খাগড়াছড়ির দীঘিনালায় দুস্থ নারীদের মধ্যে সেলাই যন্ত্র বিতরণ করা হয়েছে। ২৬ আগস্ট উপজেলার দুই নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে ১৬ জন নারীর হাতে বিনা মূল্যের সেলাই যন্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ।
সেলাই যন্ত্র বিতরণ উপলক্ষে বোয়ালখালী ইউপি কার্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম। বক্তারা বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া অব্যাহত রেখে নির্যাতন, যৌতুক ও যৌন হয়রানির বিরুদ্ধে নারীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।
সেলাই মেশিন পাওয়া মায়া রাণী চাকমা, রত্না শীল, কামরুন নাহার ও সন্তুতা ত্রিপুরাসহ নারী জানান, তাঁরা সেলাইয়ের কাজ শিখেছেন কিন্তু টাকার অভাবে সেলাই যন্ত্র কিনতে পারেননি। এখন সেলাই যন্ত্র পেয়ে তাঁরা আনন্দিত। ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্পের আওতায় দুই লাখ টাকা ব্যয়ে ১৬ জন দুস্থ নারীকে সেলাই যন্ত্র দেওয়া হয়েছে।