দীঘিনালার উত্তর রেংক্যার্যা উচ্চবিদ্যালয়ের ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষ শিক্ষিত হলে সাম্প্রদায়িকতাও দূর হবে। তখন সব স্থানে শান্তি-সম্প্রীতি বজায় থাকবে। এতে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। ২১ মার্চ খাগড়াছড়ির দীঘিনালার উত্তর রেংক্যার্যা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন।
উত্তর রেংক্যার্যা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা আলো চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান প্রদীপ চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, মা শিক্ষিত হলে সন্তানও শিক্ষিত হবে। সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। নারীরা আজ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছেন। মেধায় এগিয়ে যাচ্ছেন।
সমাবেশ শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত উত্তর রেংক্যার্যা উচ্চবিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন করেন অতিথিরা। এরপর বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।