দীঘিনালার মাধ্যমিকের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ঊষা আলো চাকমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ঊষা আলো চাকমা। তিনি উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরবর্তী উত্তর রেংক্যার্যা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানপ্রধানের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ছাত্রছাত্রী ও সহকর্মীদের ওপর প্রভাব মূল্যায়নের ভিত্তিতে ঊষা আলো চাকমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষার নীতিমালার আলোকে উপজেলার ১৫টি উচ্চবিদ্যালয় ও পঁাচটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে থেকে ঊষা আলো চাকমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ছাত্রছাত্রী ও সহকর্মীদের ওপর প্রভাব মূল্যায়ন অভিভাবক ও কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, সততা, সুনাম, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও প্রশিক্ষণ, পাঠ্যপুস্তক প্রণয়ন, পেশাগত গবেষণা এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে সৃজনশীল উদ্যোগের ওপর পর্যালোচনা করা হয়।