দীঘিনালায় উপজেলার দ্বিতীয় কলেজের কার্যক্রম শুরু
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দ্বিতীয় কলেজ কুজেন্দ্র-মল্লিকা মডার্ন কলেজের কার্যক্রম শুরু হয়েছে। ১০ জুলাই কলেজে ভর্তি হওয়া একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
কুজেন্দ্র-মল্লিকা মডার্ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠদান শুরুর অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, সেনা চিরন্তন আটাশের অধিনায়ক লে. কর্নেল মহসিন রেজা, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নবকমল চাকমা, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, দীঘিনালা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা ও মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, এত দিন দীঘিনালায় একটি কলেজ থাকার কারণে এলাকার শিক্ষার্থীদের দূরে গিয়ে অন্য কলেজে ভর্তি হতে হতো। এখন থেকে এলাকার শিক্ষার্থীরা এ কলেজেই পড়তে পারবে।